আকস্মিকভাবে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয় । সোমবার বিকালে সেখানে তিনি দপ্তরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি এনসিটিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা, সদস্য ড. মিয়া ইনামুল হক সিদ্দিকীসহ এনসিটিবির বিভিন্ন শাখার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষামন্ত্রী আগামী বছরের প্রাক-প্রথমিক থেকে নবম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপার প্রস্তুতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের কাছে জানতে চান। তিনি পাঠ্যপুস্তক যথাসময়ে ছাপা সম্পন্ন করা এবং বিতরণের প্রস্তুতি বিষয়ে তাগিদ দেন। সময়মত এসব কাজ শেষ করার ব্যাপারে কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা চান শিক্ষামন্ত্রী।

এসময় এনসিটিবির কর্মকর্তারা তাঁকে আশ্বস্ত করেন এবং সময়মত ছাপার কাজ সম্পন্ন হবে বলে জানান। তারা বলেন, বই ছাপার টেন্ডারসহ সব কার্যক্রম যথাসময়ে সম্পাদন করা হচ্ছে। প্রতি বছরের মতো ২০১৮ সালের ১ জানুযারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সম্ভব হবে বলে তারা মন্ত্রীকে আশ্বস্ত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, সবার মিলিত প্রচেষ্টায় বছরের শুরুতে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে চাই। সারা পৃথিবীতে এটা এক অতুলনীয় উদাহরণ। এ ধারা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে যেকোনো ধরনের গাফিলতি ও ব্যর্থতা মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন মন্ত্রী।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930