ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীরা টাকা না দেয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র আটকে রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। আজ সকালে লক্ষ্মীবাজারে কলেজ গেটে প্রায় শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ মডেল টেস্টে ফল খারাপের কথা বলে তাদের কাছ থেকে দেড় থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা চাওয়া হচ্ছে। এই টাকা পরিশোধ না করলে তাদের প্রবেশপত্র দেয়া হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাড়তি ফি নেয়ার উপর গতবছর রুল জারি করেছিল হাইকোর্ট। এরপরও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাড়তি ফি নেয়ার অভিযোগ উঠে।

 উল্লেখ্য, আগামী ২রা এপ্রিল থেকে চলতি বছরের এইসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031