‘স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, যেভাবে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, । সে স্বপ্ন বাস্তবায়নে জন্য তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের উন্নত রাষ্ট্র অর্জনে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে যে অর্জনের স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়নে শিক্ষার্থীরাই হবে মূল কারিগর। তারাই আজকের বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিবর্তন ঘটাবে।’

৪৯তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রাতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বাল্যবিবাহ, যৌতুক, যৌন হয়রানি, মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতা বৃদ্ধি এবং জাতি উন্নয়নে শিক্ষার্থীরা অন্যতম অধ্যায়। শিক্ষার্থীরা সব ধরনের সংকীর্ণতা থেকে নিজেদের দূরে রাখবে। নিজেরা সচেতন হবে এবং অন্যদেরকেও সচেতন করবে। এই দেশকে শিক্ষার্থীরাই এগিয়ে নিয়ে যাবে এবং তারাই গড়ে তুলবে আগামীর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।’  

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031