চিকিৎসক ও নার্সদের অবহেলার দেড় বছরের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জে জগন্নাথপুরে ।
নিহত শিশুর আত্মীয়-স্বজনরা জানান, জগন্নাথপুর পৌরসভার হবিবপুর দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা তাজুবির রহমানের শিশু কন্যা তানজিনা বেগম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা শিবলীনা বেগম শিশুকন্যাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভর্তি হওয়ার পর থেকেই শিশুটি অবস্থায় আরও অবনতি হয়। বারবার কর্মরত চিকিৎসক শায়খুল আহমদ, ওয়ার্ডের নার্স বদরুন্নেছা ও তোফাজ্জুল হোসেনের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোন সাড়া মিলেনি।

প্রায় ৪ঘন্টা পর শিশুটি মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে বিক্ষোভ করে।
শিশুটির মা শিবলীনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ডাক্তার ও নার্সের অবহেলার কারণে আমার দেড় বছরের মেয়েটি মারা গেছে। মেয়েটি নিমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সে যখন যন্ত্রনায় ছটফট করতে থাকে আমরা কর্মরত ডাক্তার ও নার্সদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তারা আসেনি।
জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মরত নার্স বদরুনেছা বলেন, আমি তখন কমপ্লেক্সে ছিলাম না। বাসায় ছিলাম। আর তোফাজ্জল হোসেন জানান, তিনি দায়িত্বরত চিকিৎসককে জানিয়েছেন।
এ ব্যাপারে কর্মরত চিকিৎসক শায়খুল আহমদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, নার্স আমাকে বিষয়টি জানালে আমি গিয়ে দেখি শিশুটি মারা গেছে। এর পূর্ব ভর্তির সময় শিশুটিকে নিউমোনিয়ার রোগের চিকিৎসা দেয়া হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031