আদালত এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া ।

টাকা অনাদায়ে আসামিকে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএ মেজবাহ উদ্দিন জনাকীর্ণ আদালতে এ রায় দেন। এসময় মামলার আসামি বিল্লাল ভূইয়া আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বিল্লাল ভূইয়া শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া গ্রামের রহম উদ্দিন ভূইয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে  স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী বিল্লাল ভূইয়ার বাড়িতে খেলতে যায়।

এসময় বিল্লাল ভূইয়া  শিশুটিকে তার ঘরের মেঝে ঝাড়ু দেয়ার জন্য ডেকে নেয়। মেয়েটি ঘরের মেঝে ঝাড়ু দেয়ার সময় বিল্লাল ভূইয়া তাকে ধর্ষণ করে।

ঘটনাটি যাতে প্রকাশ না হয় সেজন্য মেয়েটিকে প্রাণনাশের হুমকি দেয়। পরে ভুক্তভোগী মেয়েটি বিষয়টি তার মাকে জানালে তিনি বাদী হয়ে তিনজনকে আসামি করে ২১ সেপ্টেম্বর শ্রীপুর থানায় মামলা করেন।

পরে পুলিশ তদন্ত করে মামলা থেকে দুলাল ভূইয়া ও হেলাল খানকে অব্যাহতি দিয়ে ওই বছরের ১৭ নভেম্বর বিল্লাল ভূইয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

আদালতের বিচারক এম এ মেজবাহ উদ্দিন ভূইয়া উভয় পক্ষের শুনানি শেষে আজ মঙ্গলবার এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফজলুল কাদের। রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031