‘অনেক তো শুটিং হলো, এবার একটু ঘুরে আসা যাক বিমানের রানওয়ে থেকে তোলা অনেকগুলো ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লিখলেন।

‘পোড়ামন- ২ ‘ ছবির জনপ্রিয় নায়িকা পূজা চেরি এমনভাবেই তার বেড়াতে যাবার কথা ফেসবুকে শেয়ার করেন। ছবিতে দেখা যায়, প্রযোজক আবদুল আজিজ সহ চিত্রনায়ক সিয়াম, পরিচালক রাফি আর পূজার মা ঝর্ণা রায়কে। বাংলাদেশের আলোচিত সিনেমা  প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটলেও পূজা কিন্তু শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। প্রথম ছবি ‘ নূরজাহান ‘ তেমন সাড়া না জাগাতে পারলেও দ্বিতীয় ছবি ‘ পোড়ামন-২ ‘ দিয়ে তিনি এখন সবার ঈর্ষার করণ।

সিয়াম ও পূজা চেরি অভিনীত ‘ দহন ‘ ছবি এবার কোরবানির ঈদে মুক্তি পাবার কথা থাকলেও শেষ মূহুর্তে সেটা না করার সিদ্ধান্ত  হয়েছে । তবে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে ৫ই অক্টোবর। ‘পোড়ামন ২’ ছবির শুটিং এর ফাঁকেই  ‘ দহন ‘ ছবির কাজও চলছিল।

একটানা কাজ করতে করতে একঘেয়েমি পেয়ে বসায়  পরিচালক, নায়ক-নায়িকার আবদার রক্ষা করার জন্য প্রযোজক পুরো দলকে নিয়ে বেড়িয়ে পড়েছেন কক্সবাজার ঘুরতে।

পূজা চেরি বলেন, ‘ ঈদের আগে থেকে কাজ শুরু হয়েছে, আর থামাথামি নেই। প্রচারণা, শুটিং, ডাবিং করতে করতে সবাই ক্লান্ত। সুযোগ খুঁজছিলাম বোড়াতে যাওয়ার। অবশেষে সবার সময় ম্যানেজ হলো। নতুন উদ্যমে কাজ শুরুর আগে এই ঘোরাঘুরি অনেক কাজে দেবে। তাই কয়েকটা দিন রাজধানী থেকে, কাজ থেকে দূরে থাকতে চাওয়া। নিজেদের মতো করে কাটানো।’

প্রযোজক আবদুল আজিজ গণমাধ্যমকে জানান, আগামী রোববার ঢাকায় ফিরলে ঈদের নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এবার ঈদে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাচ্ছে ‘বেপরোয়া’ ছবি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031