রাশিয়া ইসরাইল সীমান্তে শুধু সিরিয়ার সেনা মোতায়েন রাখার ঘোষণা দিয়েছে । দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে শুধু সিরিয়ার সেনা মোতায়েন থাকবে। কোন সন্ত্রাসী গোষ্ঠী নয়। সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, সিরিয়ার এই অঞ্চলে ইসরাইল ও জর্দানের সঙ্গে সীমান্ত রয়েছে।

বর্তমানে অঞ্চলটি আসাদ বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই বিদ্রোহীদের প্রতি আত্মসমর্পনের আহবান জানিয়ে সেখানে বিমান থেকে লিফলেট বিতরণ করেছে কর্তৃপক্ষ। এতে তাদেরকে অস্ত্রসমর্পণ করে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। অন্যথায় সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে। ইসরাইলের আশঙ্কা, সিরিয়ার সরকারি বাহিনী অভিযান পরিচালনা করলে তা দখলকৃত গোলান হাইতের কাছে অবস্থিত অঞ্চলটিতে ইরানের উপস্থিতির সুযোগ করে দেবে। দেশটি বরাবরই বলে আসছে, এই ভূখন্ডে ইরানের সেনাবাহিনীর সরাসরি অবস্থান মেনে নেবে না ইহুদীরা। সোমবার সে বিষয়েই ইসরাইলকে আশ্বস্ত করলেন ল্যাভরভ। তিনি বলেন, দক্ষিণ সিরিয়া থেকে সরকারী বাহিনীর বাইরে সব শক্তিতে প্রতিহত করা হবে। সন্ত্রাসীরা স্বেচ্ছায় সেখান থেকে সরে যেতে রাজি না হলে তাদের ওপর বলপ্রয়োগ করা হবে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031