পুত্রবধূকে ধর্ষণচেষ্টার মামলায় শ্বশুর জাহাঙ্গীর মিয়া ওরফে মোহনকে (৫০)পুলিশ গ্রেপ্তার করেছে   টাঙ্গাইলের নাগরপুরে । গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর মিয়া তার প্রবাসী ছেলেকে এক বছর আগে বিয়ে করান। বিয়ের পর থেকেই তার পুত্রবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। গত ১৬ জুলাই বিকেলে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন শ্বশুর। ধস্তাধস্তির এক পর্যায়ে শ্বশুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সম্ভ্রম রক্ষা করেন ওই গৃহবধূ। এ সময় ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে বেদম প্রহার করেন জাহাঙ্গীর।

স্বজনরা আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ধর্ষণচেষ্টার অভিযোগে গৃহবধূর মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার নাগরপুর থানায় মামলা করেন।এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করেছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031