ফ্যাশনের ক্যাটওয়াক থেকে টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা। হ্যাঁ, এভাবেই এগিয়ে যাচ্ছেন পাকিস্তানের হিজড়া মারভিয়া মালিক। প্রথম কোনো হিজড়া হিসেবে তিনি পাকিস্তানের কোহিনূর টেলিভিশনে সংবাদ উপস্থাপন করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন সুযোগ পেয়ে মারভিয়া মালিক খুবই গর্বিত। তিনি বলেন, তাকে সামনে আরো বহুদূর যেতে হবে।

শনিবার কোহিনুর টিভিতে প্রথম তিনি খবর পড়েছেন। তার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এর কয়েকদিন আগে তিনি পাকিস্তান ফ্যাশন ডিজাইন কাউন্সিল আয়োজিত বার্ষিক ফ্যাশন শোতে ক্যাটওয়াক করেছেন। এর কয়েকদিন আগে ভালবাসা বিষয়ক একটি ছবিতে হিজড়াদের অধিকারকর্মী জারা চ্যাঙ্গেজির অভিনয়ের জন্য নাম ঘোষণা করা হয়। পাকিস্তান সিনেট হিজড়াদের অধিকার রক্ষায় একটি বিল পাস করার পর এসব ঘটনা ঘটছে। এ ছাড়া হিজড়া সম্প্রদায়কে গাড়ি চালানোর লাইসেন্স দিতে রাজি হয়েছে পাকিস্তানের একটি প্রদেশ। ওদিকে প্রথম সংবাদ পাঠ করার পর ইতিবাচক অসংখ্য ফোন ও এসএমএস ম্যাসেজ পাচ্ছেন মারভিয়া মালিক। তিনি বলেন, দু’সপ্তাহ আগে ক্যাটওয়াক করার কারণে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত এমন অনেকের কাছ থেকে প্রশংসা পেয়েছি। আর এখন এইসব ঘটছে। এতে আমি বিস্মিত। আমি ১০ম গ্রেডে পরার পরে আমাকে ছুড়ে ফেলা হয়েছিল। তাই যোগ দিয়েছিলাম বিউটি সেলুনে। তা থেকে যা আয় হতো তা দিয়ে কলেজের খরচ মিটাতাম। বিষয়টা খুব সহজ ছিল না। আপনি রাস্তায় যেসব হিজড়াকে ভিক্ষা করতে দেখেন তাদের চেয়ে আমার জীবন আলাদা ছিল না। পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে যেমন ভারত, বাংলাদেশে হিজড়াদের ওপর আক্রমণ করা হয়। তাদেরকে হত্যা করা হয়। ধর্ষণ করা হয়। যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। নর্তকী বানানো হয়। না হয় ভিক্ষা করতে বাধ্য করা হয়। তবে হিজড়া সম্প্রদায় টেকনিস্যালি পাকিস্তানে ভাল অবস্থায় আছে। তবে তারা শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031