ঢাকা সফররত চীনের আন্তর্জাতিক বিষয়ক সহকারী মন্ত্রী ওয়াং ইয়াজুন রোহিঙ্গা সমস্যার সমাধান সংলাপের মাধ্যমে হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীনের আদর্শিক অবস্থান হচ্ছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি বজায় রাখা। চীন মনে করে সংলাপই হলো রোহিঙ্গা সমস্যার একমাত্র শান্তিপূর্ণ সমাধান। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেসের মাধ্যমে দেশটি যে নীতি ও পরিকল্পনা নিয়েছে তা নিয়ে আলোচনা করতেই চীনের সহকারী মন্ত্রী ইয়াজুন বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করে এসব কথা জানান।
চীনের আন্তর্জাতিক বিষয়ক সহকারী মন্ত্রী ওয়াং ইয়াজুনের কাছে জানতে চাওয়া হয় রোহিঙ্গা ইস্যুতে চীনের অবস্থান কি। এর জবাবে ওয়াং ইয়াজুন বললেন, চীন প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি দেখতে চায়। তিনি আরো বলেন, চীন সরকার বিশ্বাস করে সম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশে শান্তি বজায় থাকা।

চীন মনে করে ভালো এবং শান্তিপূর্ণ প্রতিবেশী পাওয়া একটা দেশের জন্য আশীর্বাদস্বরূপ। চীন সব সময়ই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে যেন প্রতিবেশী দেশে শান্তির পরিবেশ বিরাজ করে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930