প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাড়িটা তাঁতিরা বুনেছেন, মেয়ে দিয়েছেন, তাই এটি পরেই সংসদে গিয়েছিলেন । তিনি বলেন, আমি ক্ষমতাকে ভোগ-বিলাসের বস্তুতে পরিণত করিনি। দেশের মানুষ ভালো আছে কি না, তারা খেতে পারে কি না, তারা সুন্দর থাকতে পারে কি না সেটাই তিনি চান।

এ সময় তিনি নিজের পরনের শাড়িটির কথা তুলে ধরেন। হালকা কালো জমিনে সাদা কাজ আর কালো ও হালকা গোলাপি আঁচলের জামদানি শাড়িটি প্রধানমন্ত্রীকে দিয়েছেন তার মেয়ে পুতুল। মেয়ের জামাই শাড়িটি ছয় হাজার টাকায় কিনেছেন সোনারগাঁয়ের একজন তাঁতির কাছ থেকে।

বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এই শাড়ি পরে আসেন প্রধানমন্ত্রী। তিনি এদিন বাজেট আলোচনায় সংসদ নেতার বক্তৃতা করেন।

বক্তৃতার একসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমি যে শাড়ি পরে এসেছি, তা আজ সকালে আমার মেয়ে তার কিছু বিদেশি বন্ধুকে নিয়ে সোনারগাঁও গিয়েছিল, সেখানে তাঁতিরা তাঁত বোনে, সেই তাঁত বুনানো শাড়ি সে কিনে নিয়ে এসেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ছয় হাজার ৫০০ টাকা দাম চেয়েছিল। সেখান থেকে নাকি ৫০০ টাকা কম নিয়েছে। এ নিয়ে আমার জমাই বাবাজিকে বললাম, “তুমি তাকে ৫০০ টাকা কম দিলা কেন? বরং ৫০০ টাকা বেশি দিয়ে আসা উচিত ছিল।” জমাই বাবাজি বলল, “আম্মা, কিনতে গেলে তো একটু দরদাম করতেই হয়।” আমি বললাম, “এ শাড়িটা পরেই আমি যাব। এক নম্বর কারণ আমার মেয়ে কিনে নিয়ে এসেছে। আরেকটা কারণ হলো তাঁতিরা কষ্ট করে বুনেছে”।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031