আজকের মধ্যে পুরো কাজ শেষ হতে পারে আশা প্রকাশ করেছেন চসিকের সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রকৌশলী। নগরীর চাক্তাই রাজাখালী ব্রিজের (পুরাতন) দেবে যাওয়া অ্যাপ্রোচ সড়ক সংস্কার শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। প্যাচওয়ার্কের মাধ্যমে গতকাল বুধবার এ সংস্কার কাজ করা হয়।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ব্রিজটির পূর্ব পাড়ের উত্তর অংশে অ্যাপ্রোচ রোড দেবে যায়। সেখানে একটি গর্তও সৃষ্টি হয়। গতকাল বুধবার এ বিষয়ে ‘আবারো দেবে গেল রাজাখালী ব্রিজের অ্যাপ্রোচ রোড ॥ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর টনক নড়ে চসিকের। সংস্কার কাজ শুরু করে সংস্থাটি।

চসিকের নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম বলেন, প্যাচওয়ার্কের মাধ্যমে দেবে যাওয়া অংশটি সংস্কার কাজ শুরু করেছি। বৃহস্পতিবারের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031