গণফোরামের প্রেসিডিয়াম সদস্যরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সদ্য শপথ নেয়া সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে বৈঠকে বসেছেন । আজ শনিবার সকাল থেকে মতিঝিল ড. কামাল হোসনের চেম্বারে এ বৈঠক শুরু হয়ে। এখানো চলছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসনের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত রয়েছেন দলটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিকসহ প্রেসিডিয়াম সদস্যরা।
গণফোরামের মিডিয়া সমন্বয়কারী লতিফুল বারী হামীম মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু মানবজমিনকে বলেন, সকাল থেকে বৈঠক শুরু হয়েছে। এখনো চলছে।
