স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন। এজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এ আহ্বান খুরশীদ আলম।

তিনি বলেন, ‘আমরা দেখেছি যে গত কিছুদিনে করোনা সংক্রমণ একেবারেই কমে গিয়েছিল। কিন্তু এখন আবার সংক্রমণের হার বাড়ছে, আমাদের সাবধান হওয়ার এটিই সময়।’

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। তারা খুবই দক্ষতার সঙ্গে কাজ করেছে।যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারা দেশেই করোনার চিকিৎসা দিয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930