মো. লাবু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছিলেন তিনি। লাবু দিনাজপুরের বালুয়াডাঙ্গা এলাকার মোটরসাইকেল মেরামত দোকানের কর্মচারী ছিলেন।

দিনাজপুরের বিরলে এম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে ঘাতক এম্বুলেন্সটিতে অগ্নিসংযোগ করে জ¦ালিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই ঘণ্টা পর সড়ক চলাচল স্বাভাবিক করেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের বিরল উপজেলার দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের ফরাক্কাবাদ ইউনিয়নের বাজারদিঘী নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, বিরল উপজেলার চককাঞ্চন (নতুন পাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. লাবু (২৩) ও একই উপজেলার তেঘরা (মহেশপুর) গ্রামের মতিউর রহমানের ছেলে রাব্বী (২২)।

বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের উদ্দেশ্যে যাচ্ছিলো এম্বুলেন্সটি। পথিমধ্যে বাজারদিঘী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031