আধুনিক বাংলা সাহিত্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা।আজ থেকে যশোরের সাগরদাঁড়িতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ উৎসবে মেতে উঠবে।

শনিবার বিকালে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মো. মনিরুল ইসলাম, কাজী নাবিল আহম্মেদ, রণজিৎ কুমার রায়, স্বপন ভট্টাচার্য্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।

মেলা উপলক্ষে কৃষক পরিবারগুলোতে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কারণ দুই একদিনের মধ্যে এই পরিবারগুলোতে অতিথিদের সমাগম ঘটবে। এ ব্যাপারে আওয়ালগাঁতির তুহিন রেজা বলেন, মেলা উপলক্ষে আমার বোন-ভগ্নিপতিরা বেড়াতে আসছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্ত জানান, মেলা উপলক্ষে খেজুরের রসে ভেজানো পিঠায় অতিথি আপ্যায়নে প্রস্তুতি নিয়ে চালের গুঁড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গৃহবধূরা। গ্রামবাসী অতিথি আপ্যায়নে ইতোমধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছেন।

এবারের মেলায় কুটিরশিল্প, গ্রামীণ পসরা নিয়ে বসেছে অনেক স্টল। পাশাপাশি সার্কাসের আয়োজন রয়েছে। এছাড়াও প্রতিদিন মধুমঞ্চে আলোচনার পাশাপাশি নাটক, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

উপজেলা নির্বাহী অফিসার ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930