সবাই নির্ভয়ে টিকা গ্রহণ করুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন । যেভাবে অগ্রাধিকার দেয়া হয়েছে, সেভাবে আমরা সকলকে পর্যায়ক্রমে টিকা দেব। এই টিকা নিয়ে অনেকের মাঝে ভ্রান্ত ধারণা ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আসলে অনেক দেশে এই টিকা প্রয়োগ করা হয়েছে। তেমন কোন পাশর্^ প্রতিক্রিয়া দেখা যায়নি।
বুধবার সকালে রাজধানীর গে-ারিয়ার ধোলাই খাল পাম্প স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, আমরা ছোট বেলা থেকে অনেক টিকা নিয়েছি। টিকা নিলে প্রাথমিকভাবে একটু জ¦র আসতে পারে।

জায়গাটা ফুলে যেতে পারে, শরীরে ব্যাথা হতে পারে। এটা স্বাভাবিক পাশর্^প্রতিক্রিয়া। কাউকে ভয় পাওয়ার কারণ নেই। বিভ্রান্ত হওয়ার কারণ নেই।

তাপস বলেন, করোনা টিকা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার তিনটি হাসপাতালে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা দক্ষিণের দুটি হাসপাতাল এবং একটি মাতৃসদন করোনা ভ্যাকসিন দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। এ তিনটি হাসপাতালের ডাক্তার এবং নার্সদের টিকা প্রদানের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই কার্যক্রম সমন্বয় করছে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এক প্রশ্নের জবাবে তাপস বলেন, টিকার অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে মাঝামাঝি রাখা হয়েছে। সিরিয়াল অনুযায়ী আমাদের সময় আসলে অবশ্যই টিকা নিবো।
খাল পরিদর্শন করে ডিএসসিসি’র মেয়র বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট নিয়ে সিটি করপোরেশন খালের কাজ হাতে নিয়েছে। যার সুফল আগামী বর্ষায় নগরবাসী পাবেন বলে আশা করি। একই সঙ্গে খাল দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদে অভিযান চলবে বলেও জানান তিনি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930