ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে করোনাভাইরাসের (কো‌ভিড ১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিনদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে। বৃহস্প‌তিবার দুপু‌রে বিশ্ব‌বিদ্যাল‌য়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ব‌লেও বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে এই ছুটিকালে শিক্ষার্থীদেরকে আচরণের সব শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থান করতে পরামর্শ দেয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নিজের পাঠক্রম ও সামগ্রিক বিষয়ে অধ্যয়ন চর্চা অব্যাহত রাখতে এবং সীমিত পরিসরে হলেও শরীর চর্চার বিষয়ে যত্নশীল থাকার পরামর্শও দেয়া হয়ে‌ছে।

এদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর পদক্ষেপ হি‌সে‌বে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় টানা বন্ধ থাকায় সেশনজটের আশঙ্কায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। তবে উপাচার্য শিক্ষার্থীদের দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস-পরীক্ষা শুরু হবে। তখন অতিরিক্ত সময় দিয়ে ঘাটতি পূরণ করা হবে।

প্রসঙ্গত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই দফা ছুটি বা‌ড়ি‌য়ে ৯ এপ্রিল পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার ঘোষণা দিয়েছিল। বৃহস্পতিবারের এই বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য তাদের ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়া হলো।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031