ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে আজ শনিবার রাত ১২টা থেকে । ৩১শে মার্চ পর্যন্ত এই চলাচল বন্ধ থাকবে। দেশগুলো হচ্ছে- ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর। করোনাভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ কথা জানিয়েছেন।

গতকাল শুক্রবার করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডের ব্যাংককেও ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এছাড়া বৃহস্পতিবার আরব আমিরাত ও সিঙ্গাপুরে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করতো। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিলো ২১৮টি।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031