আলী আব্বাস সভাপতি এবং চৌধুরী ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে । নির্বাচনে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন রেজা এবং সহসভাপতি হয়েছেন মনজুর কাদের।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব নির্বাচনের ভোট গ্রহণ চলে।

নির্বাচনে দুই বছর মেয়াদে অন্যান্য নির্বাচিতরা হলেন- নজরুল ইসলাম যুগ্ম সম্পাদক, দেবদুলাল ভৌমিক অর্থ সম্পাদক, রূপম চক্রবর্তী সাংস্কৃতিক সম্পাদক , দেবাশীষ বড়ুয়া দেবু ক্রীড়া সম্পাদক, রাশেদ মাহমুদ গ্রন্থাগার সম্পাদক, আইয়ুব আলী সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, মিন্টু চৌধুরী প্রচার ও প্রকাশনা সম্পাদক।

এছাড়া কাজী আবুল মনসুর, মো. শামসুল ইসলাম, স ম ইব্রাহিম, মোহাম্মদ আলী কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031