সভাপতি হিসেবে নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হিসেবে আফজালুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে নির্মল রঞ্জন গুহ সংগঠনের আগের কমিটির সহ-সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, আফজালুর রহমান বাবু সংগঠনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হয়েছেন কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তারিক সাঈদ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031