সরকার যথেষ্ট উদ্বিগ্ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে । এ ব্যাপারে সরকার পদক্ষেপও নিয়েছে। মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইস করা হচ্ছে। ইতিমধ্যেই যারা অসাধু চিন্তা-চেতনা নিয়ে মজুদ করার চেষ্টা করেছিল, এরকম বেশকিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাস ভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ভোজ্য তেল সহ অনেক পণ্য সামগ্রী আটকও করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বাজার আস্তে আস্তে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। আমাদের বিশ্বাস বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা বাজারে দেখা যাচ্ছে এটা থাকবে না, খুব দ্রুতই এটা নিরসন হয়ে যাবে।

হানিফ আরো বলেন, বিএনপি নেতারা আসলে দিশেহারা হয়ে গেছে, মানসিকভাবে এরা অনেকেই এখন ভরসাম্য হারিয়ে ফেলছে বলে মনে হয়। তাদের কথা বার্তা অসংলগ্নতা দেখলে এটা বোঝা যায়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় তাদের যে সীমাহীন ব্যর্থতা ছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং বিএনপি নেতাদের যে সীমাহীন দুর্নীতি ছিল সেই দুর্নীতি অপকর্মের কারণে আজ তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে।

এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031