মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা থেকে বিরত থাকতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা পরিস্থিতি শান্ত হোক এটা চাই। আরো চাই আপনারা (মিয়ানমার কর্তৃপক্ষ) বিরত থাকুন। আমাদের রোহিঙ্গা ভাই-বোনেরা যে করুণ পরিস্থিতির মুখোমুখি তার ইতি ঘটা উচিত মিয়ানমার ও পুরো অঞ্চলের ভালোর জন্য। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরাঁও একই আহ্বান জানিয়েছেন মিয়ানমারের প্রতি। তার সঙ্গে সুর মিলিয়ে রোববার এক টুইটে এসব কথা বলেছেন নাজিব রাজাক। শুক্রবার জাতিসংঘ মহাসচিব গুতেরাঁ রাখাইনে সহিংসতায় মানাবিক সঙ্কটের বিষয়ে সতর্ক করেছেন। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, মানবিক বিপর্যয় এড়াতে অবশ্যই সহিংসতা থেকে বিরত থাকতে হবে। পরিস্থিতি শান্ত করতে হবে। মিয়ানমারের সেনাবাহিনী অতিরিক্ত শক্তি ব্যবহার করছে বলে রিপোর্টে বলা হচ্ছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
