আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদকে নিয়ে সংবাদ প্রকাশ করায় চট্টগ্রামে দৈনিক সমকালের রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন বাদি হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ন কবির বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনার পর গত ২২ জুন সমকালে ‘খুনের মামলার আসামিরা হাছান মাহমুদের ক্যাডার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

তিনি বলেন, মামলার এজাহারে প্রকাশিত সংবাদে হাছান মাহমুদ এবং ইউপি চেয়ারম্যানের নামে ভিত্তিহীন তথ্য পরিবেশিত হয়েছে বলা হয়। তাই দৈনিক সমকালের চট্টগ্রাম অফিসের সাংবাদিক তৌফিকুল ইসলাম বাবরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031