সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) চলতি আসরের প্রথম ম্যাচে তেমন নৈপুণ্য দেখাতে ব্যর্থ হন । বল হাতে এক উইকেট ও ব্যাট হাতে করেন মাত্র এক রান। এতে তার দল প্রথম ম্যাচে বার্বাডোসের কাছে হারে ১২ রানে। কিন্তু দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন বাংলাদেশের বিশ্বসেরা এ অলরাউন্ডার। সেই একই দলের বিপক্ষে একই মাঠে সাকিব এবার খেলেন ৩২ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস। ১ ছক্কা ও ৫ চারে ইনিংস সাজান তিনি। এরপর বল হাতে ৪ ওভারে ২৮ রানে নেন এক উইকেট। এতে বার্বাডোস ট্রাইডেন্টেসের কাছে আগের দিন হারের মধুর প্রতিশোধ নেয় জ্যামাইকা তালওয়াস। প্রথম ম্যাচে ১২ রানে হারের প্রতিশোধ ঠিক ১২ রানে জিতে নেয় তারা।
লডারহিলে টস জিতে আগে ব্যাটে গিয়ে সাকিবের তালাওয়াস সংগ্রহ করে ৫ উইকেটে ১৫৪ রান। জবাবে ইনিংসে শেষ বলে বার্বাডোস অলআউট হয় ১৪২ রানে। মাত্র ৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে খাবি খেতে থাকে বার্বাডোস। তবে পাঁচ নম্বরে ব্যাটে নেমে কাইরন পোলার্ড খেলেন মাত্র ৩৩ বলে ৬২রানের ইনিংস। ৬ ছক্কা ও ২ চার হাঁকান তিনি। কিন্তু পোলার্ড উইকেটের একদিক আগলে রেখে রান করে গেলেও অন্যদিকের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এতে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। এর আগে সাকিবদের তালাওয়াস পড়ে বিপদে। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু পঞ্চম উইকেটে ম্যাচে ফেরে তারা। সাকিব আল হাসান ও আন্দ্রে ম্যাকার্থি ৫৩ বলে গড়েন ৮৪ রানের জুটি। ম্যাকার্থি মাত্র ৪৪ বলে ৬৬ রানের ইনিংস খেলে ফিরলেও সাকিব শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। বড় ইনিংস খেলায় ম্যাকার্থি ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হলেও ব্যাট ও বল হাতে তালাওয়াসের জয়ের নায়ক বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031