এখন ভারতে রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান । কিন্তু তিনি একাদশে সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে। এদিকে মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সহ-অধিনায়ক হিসাবে আছেন সাকিব আল হাসান।

দলে ডাক পাওয়া খেলোয়াড়দের নিয়ে ২২ এপ্রিল অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা। তাই বিসিবি সাকিবকে ভারতে বসিয়ে না রেখে দেশে ফিরে আনতে চাইছে। মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণার সময় বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘সাকিব এখন আইপিএলে খেলতে ভারতে রয়েছে। কিন্তু আমরা তাকে চিঠি দিয়েছি। আগামী ২২-২৩ এপ্রিল সে দেশে ফিরে আসবে।’

সাকিব এবার চতুর্থবারের মতো আইসিসি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। তিনি প্রথমবার বিশ্বকাপে খেলেছিলেন ২০০৭ সালে। এরপর ২০১১ সালের বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিল। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেছিলেন সাকিব।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728