সোনারগাঁয়ে এম.কে ফুডস্ ও এম.এম কনজুমার নামে দুটি কারখানা থেকে ৭ হাজার ৩০০ বোতল যৌন উত্তেজক শরবত, বিপুল পরিমাণ ভেজাল কয়েল ও পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করেছে নারায়ণগঞ্জের র‌্যাব-১১ । 

এ সময় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অননুমোদিত যৌন উত্তেজক লায়ন ফুড শরবত এবং ভেজাল কয়েল তৈরির অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সুমন মোল্লা (১৯), রকিবুল ইসলাম (২২), ফয়সাল আহম্মেদ (১৯), রাজু বেপারী (২৪), খায়রুল আলম (৪৭), হাবু বেপারী (৫০), রাকিব হোসাইন (২৪), আব্দুর রহমান (২৭), আশরাফুল ইসলাম (২৫), তাহমীদ ইসলাম (২৩), আনোয়ার হোসেন (২২) ও রাশেদ গাজী (২৩)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সোমবার সকাল ১০টার দিকে এ অভিযান চালায়।

র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কারখানা দুটি দীর্ঘদিন যাবৎ অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অননুমোদিত যৌন উত্তেজক শরবত এবং ভেজাল কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছে।

তিতাস গ্যাস কোম্পানির টেকনিশিয়ানের প্রাক্কলনে দেখা যায়, কারখানা দুটি দীর্ঘদিন ধরে প্রতি মাসে ৩০ লাখ ২৪ হাজার টাকার গ্যাস চুরি করে আসছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031