ঢাকা :  আগামী মাসে মুক্তি পাচ্ছে সানি লিওন অভিনীত মুভি ‘বেইমান লাভ’। অপরদিকে একই মাসে মুক্তি পাচ্ছে সোনাক্ষি সিনহার ছবি ‘আকিরা’।

শাহরুখের ‘রইস’ এর পর অজয় দেবগনের ‘বাদশাহো’ সিনেমায় কোমর দোলাবেন সানি। এই আইটেম নম্বরে সানি লিওনের সঙ্গে অজয়ের সঙ্গে দেখা যাবে ইমরান হাসমিকেও। যে ইমরান নাকি একটা সময় সানি লিওনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে অস্বীকার করেছিলেন।

বাদশাহোর পরিচালক মিলন লাথুরিয়া জানিয়েছেন, এই আইটেম নম্বরটা একটু ধরনের হবে। শোনা যাচ্ছে সানি-অজয়-ইমরানের কম্বিনেশনে বলিউডের সবচয়ে হট আইটেম নম্বর দেওয়ার চেষ্টায় আছেন পরিচালক।

প্রযোজক ভূষণ কুমারের বোন তুলসির বিয়েতে সানি লিওনের সঙ্গে পরিচয় হয় মিলনের। সেখানে সানিকে শুধু সুন্দর বলে নয় ওঁর ব্যবহার ও বুদ্ধিমত্তার জন্য ভাল লেগে যায় বাদশাহোর পরিচালক মিলনের। সানি নিজে নাকি মিলনের ছবিতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031