শত শত উৎসুক জনতার ভিড়। বাড়ি ভর্তি মানুষ।  কারণ গ্রামের ছেলে বিয়ে করে বউ নিয়ে ফিরবেন হেলিকপ্টারে চড়ে।অবশেষে অপেক্ষার পালা শেষ হলো; সৌখিন সাখাওয়াত হোসেন সাক্কু হেলিকপ্টারে করে বউ নিয়ে হাজির। এ ঘটনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে। সাখাওয়াত হোসেন সাক্কু উপজেলার বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। গতকাল মঙ্গলবার আড়াইহাজার পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সাখাওয়াত হোসেন সাক্কু আড়াইহাজার পৌরসভার মুকুন্দী গ্রামে বিয়ে করতে যান। মুকুন্দী গ্রামের মো. হেলাল উদ্দিনের মেয়ে মোসা. শাহিনুর আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। কনের বাড়ি থেকে বরের বাড়ির দূরত্ব ৫-৬ কিলোমিটারের মতো।

বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর বিশনন্দী মসজিদের সামনে থেকে হেলিকপ্টারে চড়েন বর সাখাওয়াত হোসেন সাক্কু। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে তিনি কনের বাড়িতে পৌঁছান। কনের বাড়ি থেকে বিয়ে শেষে নববধূকে নিয়ে বিকেল ৪টা ১০মিনিটে নিজ বাড়িতে পৌঁছান। এ সময় শত শত লোক ভিড় জমান।

সাখাওয়াত হোসেন সাক্কু বলেন, আমার ইচ্ছা ছিল হেলিকপ্টারে বিয়ের আয়োজন করব। সেই ইচ্ছা পূরণ হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031