সার বোঝাই ট্রাক নদীতে পড়ে যায় দিনাজপুরের চিরিরবন্দরে কাকঁড়া নদীর বেইলী ব্রিজ ভেঙে। গতকাল মঙ্গলবার সকালে কারেন্টহাট নামক স্থানে এ দূর্ঘটনা। এ ঘটনায়  ট্রাক চালক ও হেলপার আহত হয়েছে। এতে দিনাজপুর-পাবর্তীপুর সড়ক যেগাযোগ ব্যবস্থা বিছিন্ন থাকায় চরম বিপাকে পড়েছে যাত্রীরা। ব্রিজের দু’পাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে ব্রিজের মাঝখানে সার বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে।

 পরে স্থানীয়রা দৌড়ে আসলে ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করা হয়। দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জানান, ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।এর দু’পাশে সিগনাল সাইনবোর্ড লাগানো রয়েছে। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্তু দুর্ঘটনা কবলিত ট্রাকটি (৭০০ বস্তা) ৩৫ টন সার নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি নতুন করে নির্মানের জন্য জাইকা প্রকল্পে টেন্ডার হয়েছে। আগামী এক মাসের মধ্যে  ব্রিজটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930