সাড়ে ৭’শ বোতল ফেন্সিডিলসহ সফি মোল্লা (৩৭) ও সজিব হোসেন (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ গোয়েন্দা (ডিবি) পুলিশ ঝিনাইদহ সদর উপজেলার বর্ষা ফিলিং স্টেশনের সামনে থেকে। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃত সফি মোল্লা সদর উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত আব্দুল আলীম মোল্লার ছেলে ও সজিব হোসেন একই এলাকার ইব্রাহিম প্রধানের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বর্ষা ফিলিং স্টেশনের সামনে থেকে সাড়ে ৭’শ বোতল ফেন্সিডিলসহ সফি মোল্লা ও সজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 জব্দ করা হয় বহনকারী পিকআপ ভ্যানটি। আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031