চট্টগ্রাম ১৬ জুন : আটক দুজন মিতু হত্যার সঙ্গে সম্পৃক্ত কি না তা এখনো বলতে পারছি না । গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ‍মিতু। পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার খুনের ঘটনায় আটক আবু নছর গুন্নু ও শাহ জামান রবিন জড়িত কি না এ বিষয়ে পুলিশ এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছ সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, আটক দুজন মিতু হত্যার সঙ্গে সম্পৃক্ত কি না তা এখনো বলতে পারছি না। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও ৪দিন তারা পুলিশের হেফাজতে থাকবে। এ ঘটনায় তাদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে কোন ফলাফল জানাতে পারবো।

বৃহস্পতিবার সিএমপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মিতু হত্যার তদন্তে কোন দৃশ্যমান অগ্রগতি নেই উল্লেখ করে পুলিশ কমিশনার ইকবাল বাহার  বলেন, আমাদের হাতে সম্ভাব্য যত অপশন আছে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। কোন অপশন আমরা খালি রাখছি না। তদন্তকাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।

 

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031