মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। কুড়িগ্রামের নাগেশ্বরী কলেজমোড়ের বাজারে সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সহকারি পুলিশ সুপার লুৎফর রহমান, থানার ওসি রওশন কবির, বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলাল, সাধারণ সম্পাদক অনিছুর রহমান জিন্নু, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রমুখ।
পরে ফিতা কেটে ক্যামেরার উদ্বোধন করেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান জানান, পুরো উপজেলার বড় সব হাট-বাজার সিসি ক্যামেরার আওতায় আনার প্রকল্প হাতে নেয়া হয়েছে।
