প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির নামে ২০১৪ ও ১৫ সালে যারা আগুন সন্ত্রাস চালিয়েছিল তাদের আর সেই সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন । এ ব্যাপারে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এ ধরনের জঘন্য অপরাধ কেউ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

বুধবার বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইউনিট উদ্বোধনকালে বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চারখারপুল এলাকায় ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ এর উদ্বোধন করেন শেখ হাসিনা।

সরকার পতনের জন্য আন্দোলনের নামে ২০১৩-১৪ এবং ১৫ সালে বিএনপি-জামায়াতের পেট্রলবোমা হামলায় পথচারি, গাড়ি চালক-হেলপার, যাত্রীদের পুড়িয়ে হতাহতের পরিপ্রেক্ষিতে অগ্নিদগ্ধদের চিকিৎসায় বর্তমান সরকার ২০১৬ সালে ৫২২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

মোট ৫০০ শয্যা বিশিষ্ট ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’-এ বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতিসহ উন্নততর চিকিৎসা ব্যবস্থা থাকবে।
প্রধানমন্ত্রী এই বার্ন ইউনিটের নির্মাণ কাজে সম্পৃক্ত সেনবাহিনী ও এলাকাবাসীসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা পর্যায়ক্রমে এখানে উন্নত যন্ত্রাংশ সংযোজন, বিশেষজ্ঞের অন্তর্ভুক্তিসহ অন্যান্য উন্নয়নের কাজ করে যাবো।

শেখ হাসিনা বলেন, এটি যাতে একটি উন্নত বিশ্বমানের ইনস্টিটিউট হিসেবে যাতে গড়ে ওঠে সেই ব্যবস্থা অবশ্যই আমরা করবো। যাতে আগুনে পুড়লের আমাদের কোনো লোককে আর বিদেশে যেতে না হয়। দেশে বসেই যেন চিকিৎসাটা পায় এবং এজন্য নার্সদেরও বিদেশ থেকে প্রয়োজনে ট্রেনিং করিয়ে আনা হবে এবং নতুন যন্ত্রপাতি ব্যবহারে টেকনিশিয়ানদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সরকার প্রধান বলেন, আামাদের পরিকল্পনা রয়েছে, অনেকদূর আমাদের যেতে হবে। তবে, আমাদের পাঁচ বছর সময় প্রায় শেষ এবং সামনে নির্বাচন।
প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচনে বাংলাদেশের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয় আমরা আবার আসবো (ক্ষমতায়) তখন এই কাজতে আরো দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, আর যদি কোনো পরিবর্তন (ক্ষমতার পালাবদল) হয় তাহলে ওই বার্ন ইউনিটের মতো এটাও যেন থমকে না যায় সেটাও সবাইকে দেখতে হবে। কারণ, এটার সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ অব্যাহত থাকুক সেটাই আমরা চাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এবং বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি স্মারক উপহার দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।
বার্ন ইউনিট সূত্র জানায়, এই ইনস্টিটিউটে পোড়া রোগীরা যেমন উন্নততর সেবা পাবেন, তেমনি চিকিৎসক ও নার্সরা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ পাবেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930