বাড়িতে থেকে রুখে দিন করোনাভাইরাসকে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। বাড়ির মধ্যে থাকাই আপাতত এই মরণভাইরাসের একমাত্র ওষুধ। নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে ভক্তদের এমনই বার্তা দিয়েছেন বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন।

সাবেক এই বিশ্ব সুন্দরী বলেন, ‘বর্তমানে যার যে শরীর খারাপই হোক না কেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খান। না হলে বিপদে পড়তে পারেন বলে সতর্ক করেন বলিউডের বাঙালি অভিনেত্রী।

করোনা রুখতে গোটা ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। কাজেই সবাইকে সরকারি আদেশ মেনে ঘরে থাকার পরামর্শ দিযেছেন বলিউডের অন্য তারকারাও। সেই কথাই একটু বিশেষভাবে মনে করিয়ে দিলেন সুস্মিতা সেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728