আজ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে । বৃষ্টির কারণে শুক্রবার খেলা হয়েছে ২৩.১ ওভার। দিন শেষে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ চার উইকেট হারিয়ে ২২৯ রান। এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৫৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। সুতরাং, নিউজিল্যান্ড এখন ১৭১ রানের লিডে রয়েছে।

গতকাল ৯১ রান করে অপরাজিত থাকা কেন উইলিয়ামসন আজ তার টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নেন। ১০২ রান করে আউট হন তিনি। টেস্টে এখন নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে কেন উইলিয়ামসনই সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির মালিক। ১৭টি সেঞ্চুরি করে দ্বিতীয় অবস্থানে আছেন মার্টিন ক্রো। ১৭টি সেঞ্চুরি করে তৃতীয় অবস্থানে আছেন রস টেইলর।

অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত দিবারাত্রির এই ম্যাচটিতে গতকাল টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন ক্রেইগ ওভারটন। পাঁচজন ব্যাটসম্যান শূন্য রান করে আউট হন। দুই অঙ্কের ঘরে রান করেন ক্রেইগ ওভারটন ও মার্ক স্টোনম্যান।

নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩২ রান করে ছয়টি উইকেট নেন। ২৫ রান দিয়ে চারটি উইকেট নেন টিম সাউদি। এই দুইজন ছাড়া নিউজিল্যান্ডের আর কেউ বল করেননি। দুইজনের বোলিংয়েই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। টেস্টে এক ইনিংসে ইংল্যান্ডের এটি ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। সাদা পোশাকের ক্রিকেটে তাদের এক ইনিংসে সর্বনিম্ন রান হলো ৪৫।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৮ (২০.৪ ওভার)

(অ্যালেস্টার কুক ৫, মার্ক স্টোনম্যান ১১, জো রুট ০, ডাউইড মালান ২, বেন স্টোকস ০, জনি বেয়ারস্টো ০, মঈন আলী ০, ক্রিস ওয়েকস ৫, ক্রেইগ ওভারটন ৩৩*, স্টুয়ার্ট ব্রড ০, জেমস অ্যান্ডারসন ১; ট্রেন্ট বোল্ট ৬/৩২, টিম সাউদি ৪/২৫)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২২৯/৪ (৯২.১ ওভার)

(জিম রাভাল ৩, টম লাথাম ২৬, কেন উইলিয়ামসন ১০২, রস টেইলর ২০, হেনরি নিকোলস ৪৯*, বিজে ওয়াটলিং ১৭*; জেমস অ্যান্ডারসন ৩/৫৩, স্টুয়ার্ট ব্রড ১/৩৭, ক্রেইগ ওভারটন ০/৪৩, ক্রিস ওয়েকস ০/৫৫, মঈন আলী ০/৩৪)।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031