সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও রক্ত বমিতে মো. আক্কাস (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে । রবিবার রাত নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মৃত আক্কাস ৫নং ওয়ার্ড উন্দানিয়া গ্রামের আব্দুল গোফরানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। করোনাভাইরাসের উপসর্গ থাকা সন্দেহে তার বাড়িটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে বাড়িটি লকডাউন ঘোষণা করে বাড়ির সামনে লাল পতাকা ওড়ানো হয়েছে। আক্কাসের স্ত্রী, তিন ছেলে ও মাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার। তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তির করোনা উপসর্গ থাকা সন্দেহে ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত বাড়িটির চারটি পরিবার লকডাউন থাকবে। যদি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তাহলে বাড়ি থেকে লকডাউন তুলে নেওয়া হবে। আর পজেটিভ আসলে অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকদিন থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন আক্কাস। কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সঙ্গে সর্দি, জ্বর, ডায়রিয়া ও রক্ত বমি শুরু হয় তার। এরপর থেকে বাড়িতে ছিলেন তিনি।

রবিবার রাত একটার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। আক্কাস হতদরিদ্র হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও ভালো ডাক্তার দেখানোর সুযোগ পায়নি বলে জানান স্থানীয়রা।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তি সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেননি। যেহেতু উনার শরীরের করোনার কিছু উপসর্গ রয়েছে তাই শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে নমুনা পরীক্ষা করার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930