এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে সাত ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশকে আটক করেছে সেনাবাহিনী টেকনাফে । তাদের কাছ থেকে পাওয়া গেছে মুক্তিপণের নগদ ১৭ লাখ টাকা। টেকনাফ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মনিরুজ্জামানের ছোট ভাই আবদুল গফুরকে আটক করে ওই টাকাগুলো মুক্তিপন হিসেবে আদায় করা হয় বলে জানা গেছে। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চৌকিতে ওই সাত ডিবি পুলিশকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। স্থানীয় সূত্রে জানিয়েছে, ডিবির একটি দল আবদুল গফুরকে মঙ্গলবার সকালে অপহরণ করে। এরপর মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তারা। দর-কষাকষির পর তার পরিবার ১৭ লাখ টাকা দিতে সম্মত হয় এবং মুক্তিপণ হিসেবে টাকা পরিশোধের পর ভোররাতে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় গফুরকে ছেড়ে দেয়া হয়।

এরপর ওই পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানালে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকার লম্বরী সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে ডিবির গাড়িটি সংকেত দিয়ে থামান জওয়ানরা। এ সময় মনিরুজ্জামান নামের একজন উপপরিদর্শক (এসআই) পালিয়ে যেতে সক্ষম হলেও অপর সাতজনকে আটক করা হয় এবং গাড়ি থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ভোররাতেই তাদের সাবরাং সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়। টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামান বলেন, গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কক্সবাজারের আয়কর অফিসের সামনের সড়ক থেকে তার ভাই আবদুল গফুরকে ডিবি পরিচয় দিয়ে আটক করা হয়। পরে তাকে মুক্তিপন হিসেবে ৫০ লাখ টাকা দাবী করলে ১৭ লাখ টাকা দেয়ার পর গফুরকে ছেড়ে দেয় ডিবি পুলিশ। বিষয়টি জানিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চাওয়া হলে ডিবি পুলিশের দলটি টেকনাফ থেকে কক্সবাজার ছেড়ে যাওয়ার পথে সেনাবাহিনীর ওই তল্লাশী চৌকিতে তাঁদের আটক করা হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031