যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া এই না হলে কপাল! নিউ ইয়র্কের গাগেনহেইম মিউজিয়ামের কাছে হোয়াইট হাউজের শোভা বাড়ানোর জন্যে বিখ্যাত চিত্রশিল্পি ভ্যানগগের একখানা চিত্রকর্মের ফরমায়েশ জানিয়েছিলেন। তবে ওই চিত্রকর্মটি প্রদানে অপারগতা জানিয়ে দুঃখ প্রকাশ করে মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলা কথা। তাই চিত্রকর্মের বদলে তাকে বিকল্প প্রস্তাবে আস্ত একটি স্বর্ণের তৈরি টয়লেট দিতে চাওয়া হয়েছে! এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এবং টাইমস ম্যাগাজিন। তবে মিউজিয়াম কর্তৃপক্ষের এই প্রস্তাবনায় কোন মন্তব্য করে নি হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বলেছে, সেপ্টেম্বরে বিখ্যাত চিত্রশিল্পী ভ্যানগগের একটি চিত্রকর্ম ধার চায় হোয়াইট হাউজ।

মূলত ওই চিত্রকর্মটি পেতে আকাক্সক্ষা প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর জবাবে মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ন্যান্সি ¯েপক্টর ইমেইলে বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। চিত্রকর্মটি ধার দেয়া সম্ভব নয়। এটি মিউজিয়ামের বিশেষ সম্পদের অন্তর্গত। যা দীর্ঘ সময়ের জন্যে ধার দেয়ার নিয়ম নেই। তবে, আমাদের কাছে একটি বিকল্প প্রস্তাব আছে। ইতালিয়ান শিল্পী মাওরিজিও কাত্তেলানের তৈরি একটি স্বর্ণের টয়লেট আমরা দীর্ঘ সময়ের জন্যে হোয়াইট হাউজকে দিতে পারি। যার মূল্যবান ১০ লাখ ডলার। মধ্য সেপ্টেম্বর পর্যন্ত এটি মিউজিয়ামের দর্শনার্থীদের জন্য ব্যবহারে উন্মুক্ত ছিল। এখন প্রেসিডেন্ট চাইলে আমরা এটা তাকে দিতে পারি। এটি যদিও অত্যন্ত মূল্যবান এবং খানিকটা ঠুনকো ধাঁচের, কিন্তু আমরা এটিকে সাবধানে স্থাপন এবং ব্যবহার করার সব নির্দেশনাবলি ভালভাবে বুঝিয়ে দেবো। তিনি ইমেইলে ওই টয়লেটের একটি ছবিও সংযুক্ত করে দেন!  ১৮ ক্যারেটের স্বর্ণে তৈরি টয়লেটটির নাম ‘আমেরিকা’। এটি যুক্তরাষ্ট্রের জনগণের অতিমাত্রায় পুঁজিবাদ পন্থার সমালোচনার নিদর্শন হিসেবে বানানো। উল্লেখ্য, গাগেনহেইম মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ন্যান্সি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একজন প্রকাশ্য সমালোচক। তিনি বিদ্রুপাত্মক অর্থেই ট্রাম্পকে পুঁজিবাদের নিদর্শনমূলক স্বর্ণগড়া ওই টয়লেটটি দেবার বিকল্প প্রস্তাব রাখেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031