একজন স্কুলছাত্রী আজ সকালের দিকে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ নিহত হয়েছেন ।

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় তিথি পাল (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার  সকাল ৬টার দিকে গৌরীপুর বাজারের পাট মহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিথি পাল তার বান্ধবীর সঙ্গে কোচিংয়ে যাচ্ছিলো। পথিমধ্যে বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিথির মৃত্যু হয়।

এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করেছে।

তিথি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম রঞ্জন কুমার পাল।  গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728