পিকআপ গাড়ি চাপায় নুরুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত ও নিহতের স্ত্রী সালমা বেগম (৩১) গুরুত্বও আহত হয়েছেন কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ-আদমপুর সড়কে। আহত গৃহবধু সালমা বেগমকে কমলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার কমলগঞ্জ-আদমপুর সড়কের তিলকপুর মাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কালাছড়া গ্রামের নুরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে আদমপুর যাচ্ছিলেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কমলগঞ্জ-আদমপুর সড়কের মাটিয়া মসজিদ নামক এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ (ঢাকা মেট্রো ট ১১-৪১৬০) মোটরসাকেল আরোহীদের চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক পিকআপসহ চালক আকল মিয়াকে আটক করেছে। কমলগঞ্জ থানার ওসি মোক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
