স্ত্রী সানুয়ারা বেগমরাজশাহীর তানোর উপজেলায় শওকত আলী মন্ডল নামে ৫৩ বছর বয়সী মাদকাসক্ত স্বামীকে পুলিশে ধরিয়ে দিয়েছে ।

শওকত আলী মন্ডল ও সানুয়ারা বেগম দম্পতি উপজেলার মুন্ডুমালা এলাকার বাসিন্দা।

শুক্রবার বিকালে গৃহবধূ সানুয়ারা বেগম পুলিশ ডেকে শওকতকে ধরিয়ে দেন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। শনিবার সকালে দণ্ডিতকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শওকত দীর্ঘদিন ধরে মাদক সেবন করছিল। এ নিয়ে তার পরিবারে অশান্তি বিরাজ করছিল। দিন দিন তার মাতলামির মাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ ছিল পরিবার। মাদকের টাকার জন্য শুক্রবার দুপুরে স্ত্রী সানুয়ারা বেগমকে মারধর করে শওকত। বাধ্য হয়ে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সহায়তায় পুলিশকে খবর দেন ওই গৃহবধূ। পুলিশ গিয়ে শওকতকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে স্ত্রীর সাক্ষ্যর ভিত্তিতেই তাকে কারাদণ্ড দেন ইউএনও।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728