বিএসএমএমইউতে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা কারাবন্ধি চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে । শুক্রবার বিকেল তিনটার দিকে খালেদা জিয়ার ৫ স্বজন শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রবেশ করেন। খালেদা জিয়ার স্বজনদের মধ্যে ছিলেন শামীম ইস্কান্দার (ভোট ভাই),কানিজ ফাতিমা (ছোট ভাইয়ের স্ত্রী), শাফিন ইস্কান্দার (ভাতিজা), অভিক ইস্কান্দার (ভাতিজা) ও  শাহরিয়া হক (ভাগিনা)। ঘণ্টাব্যাপী তারা সেখানে অবস্থান করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে বের হন। এ সময় খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031