বাংলাদেশে দুইদিনে আটকা পড়া ১৩০ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ও বিকালে টেকনাফ স্থল বন্দর অভিবাসন জেটি ঘাট দিয়ে ১০৩ জন মিয়ানমার নাগকিকে ট্রলার যোগে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪১ জন মহিলা। এছাড়া গত বুধবার একই ভাবে ২৭ নাগরিককে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১১ জন মহিলা ছিল। তবে বডার পাসের আওতায় বিভিন্ন সময় মিয়ানমার মংডু থেকে টেকনাফ বন্দর দিয়ে প্রায় দুই শতাধিক নাগরিক বাংলাদেশে এসে আটকা পড়ে যায় বলে অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে।

গত শনিবার রাতে মিয়ানমার আরাকান রাজ্যের মংডু এলাকার মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) উপর হামলার ঘটনার পর থেকে তিন দিন পর্যন্ত টেকনাফ-মংডু বৈধ যাতায়াত বন্ধ হয়ে যায়। এর ফলে মিয়ানমারের প্রায় দু শতাধিক নাগরিক বাংলাদেশে এবং বাংলাদেশের ২০ নাগরিক মিয়ানমার মংডুতে আটকা পড়ে যায়। এতে গত সোমবার সন্ধ্যায় ২০ বাংলাদেশীকে ফেরত পাঠানো হলেও মিয়ানমার নাগরিকরা তিন দিন ধরে আটকা পড়ে যায়। অবশেষে বুধবার ২৭ জন এবং বৃহস্পতিবার ১০৩ জন মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। তবে অন্যান্য নাগরিকরাও ফেরতের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

এ প্রসংগে টেকনাফ স্থল বন্দর অভিবাসন বিভাগের দায়িত্বরত ডাটা এ্যান্ট্রি অপারেটর মোঃ আনোয়ার জানান, মিয়ানমারে ঘটনার পর বাংলাদেশে আটকা পড়া মিয়ানমার নাগরিকদের ফেরত পাঠানো ব্যবস্থা করা হয়েছে। আটকা পড়া নাগরিকদের মধ্যে বুধবার ২৭ জন এবং বৃহস্পতিবার ১০৩ জনকে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে খুব দ্রæত সময়ের মধ্যে ফেরতের ব্যবস্থা করা হবে বলে জানায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031