সখীপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে ২০ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের । এ ঘটনায়  রোববার দিবাগত রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে মজিবর রহমান (৪২) ও তার স্ত্রী আমেনা বেগমসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে ওই রাতেই তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত মজিবর রহমানকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে। তবে এখনো ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া গ্রামের ওই ছাত্রীকে স্থানীয় মজিবর নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মজিবরের পরিবার প্রভাবশালী হওয়ায় ওই মেয়েটির পরিবার কাউকে কিছু বলতে সাহস পায়নি। মেয়েটি গত ২৪ ডিসেম্বর স্থানীয় বাজারে যাওয়ার সময় অভিযুক্ত মজিবর রহমান কৌশলে তাকে তুলে নিয়ে যায়। তাকে আটকে রেখে নিয়মিত ধর্ষণ এবং নানাভাবে নির্যাতন চালায়।

সখীপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) আমির হোসেন বলেন, সোমবার দুপুরে অভিযুক্ত মজিবরকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও মজিবরের স্ত্রীকেও আদালতে পাঠানো হয়। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728