এ দেশের মাটি স্বৈরাচারের জন্য নয় বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন। এ মাটির মালিক জনগণ। তিনি বলেন, মানুষ যদি সংঘবদ্ধ হয় তাহলে কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না, ইনশাআল্লাহ। তাই ঐক্যবদ্ধ হন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণফোরাম ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের দেশের মালিক বানিয়ে গেছেন।

কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না। কেউ লোভ দেখাবে, জমি দেবে কিন্তু লাভ হবে না। যারা এ ধরণের কাজ করার চেষ্টা করবে মানুষ তাদের একটা শিক্ষা দেবে। কারণ বঙ্গবন্ধু আপস করেনি। আমরাও ইনশাআল্লাহ আপস করব না। ড. কামাল বলেন, বাঙালির একটা বৈশিষ্ট্য আছে। তারা অন্যায়ের কাছে কখনও মাথা নত করেনা। করবেও না। এটা বঙ্গবন্ধুও বলেছিলেন যারা অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করতে পেরেছে তারা কখনও মাথা নত করে না। আমি শতভাগ নিশ্চিত এদেশের মানুষকে কেউ দাস বানিয়ে রাখতে পারবে না।

ড. কামাল হোসেন বলেন, সাবেক প্রেসিডেন্ট এরশাদ তার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিদেশিদের আশ্বস্ত করে বলেছিলেন আরও পনের বছর ক্ষমতায় থাকবেন। আমি তখন বিদেশিদের বলেছিলাম ঐ সরকার আর ১৫ সপ্তাহও টিকবে না। তাই হয়েছিল।

আলোচনায় সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, গণফোরামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, অধ্যাপিকা বিলকিস বানু, অ্যাডভোকেট খালেকুজ্জামান, মোশতাক আহমেদ প্রমুখ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930