উপজেলা সদর জলঢাকায় শোক দিবসের অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে গালিগালাজ করার ঘটনায়
উত্তেজনা বিরাজ করছে । যুবলীগ নেতা বাহাদুরকে গ্রেপ্তারের দাবিতে বুধবার রাতে ৪ ঘণ্টা সড়ক অবরোধ করেন এমপি অধ্যাপক গোলাম মোস্তফার সমর্থকরা।
১৫ই আগস্ট রাত ১০ টার দিকে জলঢাকা শহরের জিরো পয়েন্টে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বক্তব্য রাখার সময় জলঢাকা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ বাহাদুর ও তার কয়েক সঙ্গী ভুয়া মুক্তিযোদ্ধা বলে সংসদ সদস্যকে গালিগালাজ করে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে বলেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য গোলাম মোস্তফার সমর্থকরা জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বাহাদুরকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন। এ অবস্থার পরিস্থিতির অবনতির আশঙ্কায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় জলঢাকা সদরে।
