ট্রাকের সাথে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে আতুই দেওয়ান (২৮) নামে এক প্রাইমারি স্কুলশিক্ষক নিহত হয়েছেন চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের ১১ মাইল ফরেস্ট অফিসের সামনে । বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতুই দেওয়ান মানিকছড়ি উপজেলার মধ্যম তিনটহরী এলাকার অংগ্য দেওয়ানের ছেলে। তিনি মানিকছড়ি উপজেলার কেকরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। বলেন, হাটহাজারীর ১১ মাইল ফরেস্ট অফিসের ১১ মাইল এলাকায় ট্রাক, প্রাইভেটকার-মোটরসাইকেল দুর্ঘটনায় আতুই দেওয়ান নামে একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থা মারা যায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031