এক এসএসসি পরীক্ষার্থী বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে গিয়ে টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মো. সাব্বির (১৬) নামের বরগুনার পাথরঘাটা উপজেলায় । এ সময় মোটরসাইকেলে থাকা আরেকজন আহত হন। তবে আহতের নাম জানা যায়নি। আজ সকাল সাড়ে ৬টার দিকে পাথরঘাটার কাঠালতলী-চরদুয়ানী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির পাথরঘাটার উপজেলার কাঠালতলী ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকার মো. চুন্ন মোল্লার ছেলে। তিনি এ বছর সপ্তগ্রাম মাধ্যমিক স্কুল এন্ড কলেজ  থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

স্থানীয়রা জানায়, মো. সাব্বির সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে কাঠালতলী-চরদুয়ানী সড়কের কালেক্টর ব্রিজের দক্ষিণ পারে স্ট্যান্ডের সামনে দেখতে না পেয়ে অপরদিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাব্বির নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক ব্যাক্তি আহত হন। আহতকে উদ্ধার করে মঠবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা  মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. হানিফ সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728