দুঘটনায় পা বিচ্ছিন্ন হলো এক নারীর কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে । শুক্রবার বিকালে মেরিনড্রাইভ সড়কের টেকনাফ বাহারছড়ার দ্রুতগামী সিএনজি-মাহেন্দ্রের সংঘর্ষ কেড়ে নিল গৃহকর্মী জেসমিন আক্তারের ডান পা। তিনি টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তরপাড়া মৃত আবদুর শুক্কুরের স্ত্রী।

এ ঘটনায় শিশুসহ আরো পাঁচজন গুরুত্ব আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে টেকনাফ থেকে সিএনজি ও কক্সবাজার থেকে আসা মাহেন্দ্র বাহারছড়ায় পৌঁছলে এ সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী জেসমিন আক্তারের হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পায়ের নিচের অংশ। এ ঘটনায় পাঁচ বছরের শিশু তাসফিয়া আক্তারসহ আরো পাঁচজন আহত হয়েছে। বাকিদের না পাওয়া যায়নি।

পা হারানো জেসমিন আক্তারের ভাই সৈয়দুল আমিন বলেন, আমার বোন বাহারছড়া এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (পরিদর্শক) কাঞ্চান কান্তি দাস বলেন, সড়ক দুঘটনায় এক নারীর ডা পান বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গাড়ি দুটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930